advertisement

Wednesday, July 13, 2016

মাগুরায় মন্দিরে অনুপ্রবেশ: আটক ৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ !!!

মাগুরায় মন্দিরে অনুপ্রবেশ: আটক ৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ !!!

 মাগুরা শহরে কালী মন্দিরে ঢুকে পুরোহিত পরেশ মজুমদারের সন্ধানকারী আটক চার যুবককে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ ||


তারা হলেন, সুমন আহম্মদ, আকাশ, শাহাবুদ্দিন মোল্যা ও শাহাবুদ্দিন লস্কর।মঙ্গলবার রাতে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে সুমন মাগুরা শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে প্রবেশ করে। এ সময় তার সাথে আসা তিনজন মন্দিরের বাইরে অবস্থান করে। সুমন এক দর্শনার্থীর কাছে পুরোহিতের খোঁজ-খবর নিতে থাকেন। পরে মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে সুমনকে সনাক্ত করে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর তিনজনকে আটক করা হয়।বুধবার মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, 'জিজ্ঞাসাবাদে সুমন জানান, তিনি নিজে হার্ট ও কিডনি রোগী। তার মা দীর্ঘদিন মেয়েলী জটিল রোগে ভুগছেন। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক দেখিয়ে ফল পাননি। সে কারণে এক প্রতিবেশির পরামর্শে  নিজের ও মার জন্য তদবির নিতে তিন বন্ধুকে নিয়ে মাগুরা কালী মন্দিরের পুরোহিতের কাছে যায়। সেখানে পুরোহিত না পেয়ে তার খোঁজ নেন। পরে তারা নদীর ওপারে নান্দুয়ারী গ্রামের নিতাই গৌর সেবাশ্রমে গিয়ে পুরোহিতের কাছ থেকে তদবির নেন। পুলিশ তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় বুধবার চার যুবককে অভিভাবকদের হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে।'

এদিকে কালি মন্দিরের পুরোহিত পরেশ মজুমদার জানান জানান, ঘটনাটি মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।  সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবকদের পরিচয় নিশ্চিত হওয়ায় এলাকায় শান্তি ফিরে এসেছে।

No comments:

Post a Comment