গুনতে না পারায় মেয়ের প্রাণ নিলেন বাবা |||
আন্তর্জাতিক ডেস্ক: ছোট্ট এক মেয়ে। বয়স মাত্র ছয় বছর। নাম ভারতী। অথচ এই বয়সেই চরম নিষ্ঠুরতার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে। আর যিনি ব্যক্তি নিষ্ঠুরতা দেখিয়েছেন, তিনি মেয়েটির বাবা সঞ্জয় কুতে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদের বালাপুর গ্রামে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে জানানো হয়, ৯ জুলাই ভারতীকে বাড়ির কাজ করাচ্ছিলেন তার বাবা সঞ্জয়। একপর্যায়ে ১ থেকে ১৫ পর্যন্ত গুনতে বলেন মেয়েকে। গুনতে গিয়ে গুলিয়ে ফেলে ভারতী। এতে ক্ষুব্ধ হয়ে বাবা মেয়েকে মারধর করে আছড়ে ফেলেন। শাস্তি হিসেবে মেয়ের মুখের মধ্যে পেঁয়াজ গুঁজে দিয়ে গেলানোর জন্য জোর করতে থাকেন বাবা। গলায় আটকে যায় পেঁয়াজটি। এতে শ্বাসরোধে মারা যায় শিশুটি।পুলিশ বলছে, এখানেই ক্ষান্ত হননি মেয়েটির বাবা। অপরাধ ঢাকতে মেয়ের মরদেহ পুঁতে ফেলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী মেয়েটির মা মামলা করলে পুলিশ সঞ্জয়কে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে।

No comments:
Post a Comment